ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নওগাঁয় বিয়ের প্রলোভনে গণধর্ষণ, দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁয় এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে গণধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন

সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেকের এক লাখ টাকা অর্থদণ্ড এবং দণ্ড

অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৭ জুলাই) বিকেলে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক

জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নওগাঁ সদর উপজেলার চক-আবরশ গ্রামের ইসাহাক আলী (৫০) ও টুকু

সরদার (৫২)।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১২ মার্চ সদর উপজেলার চক-আবরশ গ্রামের এক নারীকে

বিয়ের প্রলোভনে অপহরণ করে একই গ্রামের ইসাহাক আলী ও টুকু সরদার গণধর্ষণ করেন।

আদালত জরিমানার অর্থ ধর্ষণের শিকার নারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া

হয়েছে।

রাষ্ট্রপক্ষে বিশেষ কৌশলী অ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। অপরদিকে

আসামী পক্ষে বিজ্ঞ কৌশলি উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।