প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজন করা হয়। এই সভায় এলডিসি থেকে উত্তরণের বিভিন্ন দিক নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা এবং দরকারি পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।









