ঢাকা | মঙ্গলবার | ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও সিএনজিচালিত

অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা

যায়নি।

রবিবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি

প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী একটি মোটরসাইকেল এবং

বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

হয়। এ সময় মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এসে মোটরসাইকেল আরোহীদের চাপা

দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৪ আরোহীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা

মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ

উদ্ধার করেছে। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।