ঢাকা | রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৩১৯

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে

সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৯ জন রোগী।

সোমবার (৪ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে বলে আজ (মঙ্গলবার)

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন করে আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। আর ঢাকার

বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩০ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৯ জনের মৃত্যু হয়েছে, যাদের

মধ্যে ৫৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৭ শতাংশ নারী।

আরও পড়ুন: ডেঙ্গু: দেশে আরও ‍দুইজনের মৃত্যু

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত

হয়েছেন মোট ২২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ

নারী।