প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় তিনি এই আয়োজনের উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান।
এই স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট উপকরণগুলো দেশের গণ-অভ্যুত্থানের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করিয়ে দেয়, যা দেশের মানুষের সংগ্রাম ও সাহসিকতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।








