
গাইবান্ধায় ডিভাইস জালিয়াতি: ২ দিনের রিমান্ডে ২৬ আসামি
গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সংঘবদ্ধ জালিয়াতির ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় ২৬ আসামিকে দুইদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান এই রিমান্ডের আদেশ দেন। এর আগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহান ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। কিন্তু শুনানি








