
খোলামোড়া-কামরাঙ্গীরচর ব্রিজ নির্মাণের দাবি জোরদার
ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া থেকে কামরাঙ্গীরচর ঘাটের বর্তমান পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত লাখো মানুষ এখানে নদী পার করতে ভিড় জমান। বুড়িগঙ্গার মতো বিশাল এই নদীতে আশপাশের ১০ থেকে ১৫ কিলোমিটার এলাকায় কোনও স্থায়ী ব্রিজ নেই, ফলে ভরসা শুধু নৌকা। এই কারণে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ ঝুঁকি নিয়ে নদী পারাপার হন। মাঝেমধ্যে বালুবাহী








