
ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি কর্মকর্তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ইসলামী ব্যাংকে কর্মরত চট্টগ্রামের প্রায় চার শতাধিক কর্মকর্তা চাকরিচ্যুত ও ৪ থেকে ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির মাধ্যমে তারা তাদের ছয় দফা দাবির পক্ষে সমর্থন জানান। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামের ফৌজদার হাট এলাকায় এই মানববন্ধন শুরু হয়। প্রায় শতাধিক কর্মকর্তা সড়কের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ








