
রামগঙ্গায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের কাছ থেকে টিকা নিবন্ধনের নামে টাকা নেওয়ার অভিযোগ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিনামূল্যের টাইফয়েড ভ্যাকসিনের নিবন্ধনের নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হয়। এই প্রত্যাশিত সুবিধা পেতে সকল শিক্ষার্থীকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হয়। গত আগস্ট মাসে ইউএনও কর্তৃক








