
মাদারীপুরের পেয়ারপুরে অবৈধ বালু ব্যবসা জনদূর্ভোগের কারণ
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের রাস্তার পাশে জনবসতি এলাকায় অবৈধ বালু ব্যবসা চালানোর কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, প্রভাবশালী এক ব্যক্তি, ইলিয়াস ব্যাপারী গং, দীর্ঘ দিন ধরে এই এলাকায় বালুর স্তূপ করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে জনগণের চলাচলে বিশাল বাধা সৃষ্টি হচ্ছে, আবার অনেক বাড়িতে পানি ঢুকতে শুরু করেছে, যা পরিবারগুলোর জন্য বড় সমস্যা








