
কিশোরগঞ্জে মাদকের টাকার বিরোধে স্ত্রীর ঘরে আগুন, দগ্ধ নারী হাসপাতালে
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের টাকার দাবি মেনে না নেওয়ায় স্ত্রীর ঘরে তালাবদ্ধ করে আগুন লাগানোর অভিযোগ উঠেছে স্বামী আলমগীর হোসেনের বিরুদ্ধে। ঘটনায় একজন দগ্ধ হয়েছেন এবং ব্যাপক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৫) মাদকের টাকা দাবী করেন; টাকা দিতে অস্বীকৃতি








