
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক দুঃখজনক দুর্ঘটনায় মা ও মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এই ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ আগস্ট) রাতের দিকে ফতুল্লার শিহাচর বড় বাড়ি এলাকায়। নিহতরা হলেন, এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা বেগম (৫০) এবং তার মেয়ে লামিয়া (২২)। প্রতিবেশীরা জানায়, রাত আটটার দিকে রোকসানা বেগম ও তার মেয়ে লামিয়া পাম্প দিয়ে বাড়ির পেছনে জমে থাকা বৃষ্টির পানি সেচ করতে








