
কুষ্টিয়ার দৌলতপুরে পানিবন্দী পরিবারে ত্রাণ সহায়তা বিতরণ শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পানিবন্দী অসহায় পরিবারগুলোর মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সূর্যোদয়ের পর থেকে দিনব্যাপী চলমান এই কার্যক্রমের মাধ্যমে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ২০০০ পরিবারকে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়। শরীফ উদ্দিন জুয়েল জানান, বর্তমান








