
চান্দগাঁও বিসিক এলাকায় ফের সশস্ত্র মহড়া ও ফাঁকা গুলি, মানুষে আতঙ্ক
চট্টগ্রামের চান্দগাঁও থানার বিসিক শিল্প এলাকায় শনিবার দুপুরে ফের একদল সশস্ত্র যুবকের মহড়া এবং ফাঁকা গুলির ঘটনা ঘটে; এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলের আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও এলাকাবাসী নিরাপদ স্থান খুঁজে নেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিক শিল্প এলাকার একটি কারখানার সামনে পাঁচজনকে নিয়ে সশস্ত্র একটি দল অবস্থান নেয়। প্রতিষ্ঠানে প্রবেশের চেষ্টা করার সময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।








