
রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনা করে সংশোধনী প্রস্তাব দিচ্ছে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। তারা রাজনৈতিক দলগুলোর অনুভূতি এবং বক্তব্যের প্রতিফলন করে সংশোধনী প্রস্তাব তৈরি করছে। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের দশ দিনের আলোচনার শুরুতেই এসব কথা জানান অধ্যাপক আলী রীয়াজ। আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্যরা ড. ইফতেখারুজ্জামান, ড.








