
শেরপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল আরও একটি বন্যহাতি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী সীমান্ত এলাকায় বিদ্যুতায়িত হয়ে আবারো একটি বন্যহাতির মৃত্যু ঘটেছে। এই ঘটনা বনবিভাগের মধুটিলা রেঞ্জের অধীনে ঘটেছে। স্থানীয়দের খবর পেয়ে শনিবার (৫ জুলাই) সকালে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটির মরদেহ উদ্ধার করেন। বনবিভাগ নিশ্চিত করেছে যে, খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নিচে নেমে আসা ওই হাতিটি বৈদ্যুতিক ফাঁদে পড়েই প্রাণ হারিয়েছে। মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী জানান,








