
ব্রহ্মপুত্রে নৌকা ডুবির ২২ ঘণ্টা পর দুই শিশুর মৃতদেহ উদ্ধার
ময়মনসিংহের পাগলা থানার টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকা থেকে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ২২ ঘণ্টা পর নিখোঁজ থাকা দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুলাই) নিহতদের স্বজনরা তাদের মরদেহ পানির মধ্যে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। নিহত দুই শিশু হলো কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকার বাসিন্দা হাবিব মিয়ার ছেলে আবির (৬) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। উভয়েই বিরুই








