
শ্যামনগরে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ও পদত্যাগের দাবি
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দেশজুড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে শ্যামনগরে তীব্র বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় শ্যামনগর বাসস্ট্যান্ড মোড়ে স্থানীয় সাধারণ জনগণের অংশগ্রহণে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির প্রথমে বাসস্ট্যান্ড থেকে একটি বড় প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে








