
খুলনায় মসজিদের ভেতরে গুলি: ফজরের নামাজ শেষে দুই মুসল্লি আহত, একর অবস্থা সংকটাপন্ন
খুলনা নগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদের ভেতরে ফজরের নামাজ শেষে দুই মুসল্লিকে গুলি করে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সাড়ে পাঁচটার পর, দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে। গুলিবিদ্ধরা হলেন লোকমান ও আলম; লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে, আর আলম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,







