ঢাকা | বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি

সারাদেশ

টাঙ্গাইলে কারাগারে বিশ্বকাপ দেখার বিশেষ আয়োজন

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে টাঙ্গাইল জেলা কারাগারের কারাবন্দিদের জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬ দেখার ব্যবস্থা করা হয়েছে। বিশ্বকাপের উৎসব যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, তখন কারাবন্দিরাও কেন এই আনন্দ থেকে বঞ্চিত থাকবে—এই ভাবনায় নিয়েছেন তিনি এই উদ্যোগটি। জেলার ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টিভি স্থাপন করে খেলা দেখার সুযোগ করে দেয়া হয়েছে। জেলা প্রশাসক জানান, নিয়মিত কারাগার পরিদর্শনের সময় কারাবন্দিরা নিজেরাও তাদের

সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত জোনাব ডাকাত বাহিনীর তিন সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬) — সকলেই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (১০ জুন) দুপুরে এই তথ্য জানান। তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চল থেকে

সোনাগাজীতে ৬৫ একরে দেশি-বিদেশি ১০২ জাতের আমের বাগান

ফেনীর সোনাগাজীর মুহুরী সেচ প্রকল্প সংলগ্ন ৬৫ একর এলাকায় গড়ে উঠেছে এক অদ্ভুত আমের বাগান — সোয়াস এগ্রো কমপ্লেক্স। এখানে একসঙ্গে চাষ হচ্ছে প্রায় ১০২ জাতের আম; গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে দেশি ও বিদেশি বিভিন্ন স্বাদের ফল। এই বাগানটির উদ্যোক্তা মেজর (অব.) মো. সোলায়মান। ১৯৮৬ সালে সেনা থেকে অবসর নেওয়ার পর তিনি বিদেশ যাওয়ার পথে না হেঁটে কৃষিকেই বেছে

টর্চের আলো ও মরিচ ছুঁড়ে ব্যবসায়ীর নগদ ও মোবাইল ছিনতি

চট্টগ্রামের বোয়ালখালীতে রাতের আঁধারে দুই দুর্বৃত্ত টর্চের আলো চোখে ফেলে ও মুখে মরিচের গুঁড়া ছুঁড়ে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। ঘটনার শিকার গৌতম চৌধুরী (৪৬)। তিনি সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গগন সেন বাড়ির বাসিন্দা এবং উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে ‘লোকনাথ ক্লথ স্টোর’ নামে একটি কাপড়ের দোকান চালান। পাশাপাশি তিনি মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবেও

প্রধানমন্ত্রীর আগমন: মৌলভীবাজারে ব্যাপক প্রস্তুতি

আগামী ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে প্রস্তুতি ত্বরান্বিত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফরের সময় তিনি জেলায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জেলার শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলার সম্ভাব্য অনুষ্ঠানস্থলগুলি (ভেন্যু) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি

পদ্মার চরে গুলিবিদ্ধ যুবক নিহত; লাশ ভাসমান স্পিডবোট থেকে উদ্ধার

নাটোরের লালপুরে, রাজশাহী বাঘা ও কুষ্টিয়ার ভেড়ামারার সংযোগস্থলে অবস্থিত পদ্মার চরে আবারও দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে; এতে আজিজুল হক (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে তিনটার দিকে লালপুর থানার চরজাজিরা এলাকার পদ্মা নদীতে ভাসমান একটি নীল-সবুজ রঙের স্পিডবোট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আজিজুল হক বা পরিচিতি ‘ঝড়’ নাটোরের বাগাতিপাড়া

মানিকগঞ্জে ঘুমন্ত ৯৫ বছরের মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, মেয়ে আটক

মানিকগঞ্জের হরিরামপুরে ঘুমন্ত ৯৫ বছর বয়সী এক বৃদ্ধা মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের মেয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) সকালে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রিজিয়া বেগম ওই এলাকার সোবহান সরকারের স্ত্রী। নিহতের বয়স আনুমানিক ৯৫। অভিযুক্ত মেয়ে রোকেয়া বেগমের বয়স প্রায় ৬০ বছর। পুলিশ ও স্থানীয়রা জানান, রোকেয়া দীর্ঘদিন ধরে

ফুলবাড়িয়ায় রাস্তা খনন করে পুকুর, ৯টি পরিবার দুর্ভোগে

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে রাস্তা খনন করে পুকুর তৈরি করে টিনের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়ায় সেনা ও পুলিশ সদস্যসহ কয়েকটি পরিবার চরম ভোগান্তিতে পড়েছেন। সন্ধান ও অভিযোগ সূত্রে বলা হয়েছে, সমস্যার সমাধান চাইতে ভুক্তভোগী পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। জানাগেছে, প্রায় ১৫ বছর আগে এই এলাকায় ৪০ শতক জমি ক্রয়

অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর

ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে সংঘটিত ওই ঘটনার সূত্রে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাচোলে নেজামপুর রেলস্টেশনের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নেজামপুর রেলস্টেশনের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালের দিকে প্লাটফরমের উত্তরে রেললাইনের ৩০৮/২ নম্বর পিলারের পাশে মরদেহটি পাওয়া গেছে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনের একটি টিকিট পরীক্ষক রেললাইনের ধারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাচোল থানা পুলিশ এবং রেলওয়ে