ঢাকা | বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি

সারাদেশ

চট্টগ্রামে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে দুইজন নিহত, অন্তত ১৫ আহত

চট্টগ্রামের কর্ণফুলী ক্রসিং এলাকায় বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে আটটার দিকে যাত্রীবাহী বাস ও একটি থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত ও এখনও পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় মাহিন্দ্রাটি সংঘর্ষের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরে স্থানীয়রা দ্রুত উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের সঙ্গে মিলিত হয়ে আহতদের বের করে

ঈদের দিন বাড়ি ফেরার পথে সখীপুরে মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

টাঙ্গাইলের সখীপুরে ঈদের দিন বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়কদুর্ঘটনায় কলেজশিক্ষার্থী কানন আহমেদ (১৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী প্রান হারান। নিহত কানন উপজেলার জিতাশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে এবং তিনি টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয়রা জানান,

বৃষ্টি উপেক্ষা করে শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৯তম বড় জামাত

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় ঈদুল আজহারের ১৯৯তম বড় জামাত অনুষ্ঠিত হয়। দেশের সর্ববৃহৎ এই ঈদজামাতে মুসল্লিদের উপস্থিতি আগের মতোই চোখে পড়ার মতো ছিল। জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মো. ছাইফুল্লাহ। শোলাকিয়ার দীর্ঘদিনের রেওয়াজ মতোই জামাত শুরুর ঘোষণায় শটগানের গুলি চালানো হয়। ঈদগাহ মাঠে জেলা

সোনারগাঁয়ে বিকাশ টাকা উত্তোলন নিয়ে ঝগড়া, পিকআপ হেলপার ইমন (১৮) নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনকে কেন্দ্র করে পিকআপ চালক ও হেলপারের মধ্যে সংঘর্ষে পিকআপের হেলপার ইমন হাসান (১৮) নিহত হয়েছেন। ঘটনাটি বুধবার (২৭ মে) রাতে সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিকআপ চালকের বিকাশ অ্যাকাউন্ট থেকে আট হাজার পাঁচশত টাকা উত্তোলন নিয়ে চালক ও হেলপার ইমনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডা দ্রুত হাতাহাতিতে

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা ও ১৮ মাসের শিশুর মৃত্যু

নরসিংদীর নরসিংদী রেলস্টেশনে বুধবার (২৭ মে) রাতে ঈদের কেনাকাটার পর বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় একজন মা ও তার ১৮ মাস বয়সী ছেলে নিহত হন। নিহতরা শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম (২৭) এবং তাদের ননিহত ছেলে সাফওয়ান ওরফে হাসেন। আত্মীয়স্বজনদের বরাতে জানা যায়, দিনমজুর হিসেবে সংসার চালানো সুজন মিয়া বুধবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে

সব খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দิน স্বপন জানিয়েছেন, সরকার দেশের সব খেলাপি ঋণ আদায় করার জন্য কার্যকর উদ্যোগ শুরু করেছে। তিনি বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পূরণ করার তাগিদ মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বুধবার (২৭ মে) বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ঈদুল আজহার শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এগুলো জানান মন্ত্রী। বিগত

হামের সংক্রমণের দায় বিগত দুই সরকারের ওপর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলছেন, দেশের হামের সংক্রমণ বাড়ার দায় বর্তমানের নয়—বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারই এ পরিস্থিতির কারণ। তিনি জানান, নিয়মিত এমআর টিকাদান কার্যক্রম বন্ধ থাকায়ই দেশে হাম ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে। বুধবার (২৭ মে) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এক পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব বক্তব্য রাখেন। মন্ত্রী অভিযোগ করেন

মেঘনায় কালবৈশাখীতে নৌকাডুবি: বাবা-ছেলে ও এক ব্যক্তি সহ ৩ জনের মরদেহ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাট যাওয়ার পথে আটজন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা করে। পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় পৌঁছার পর হঠাৎ খাবার মতো কালবৈশাখী ঝড় ওঠায় নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে

সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ার তিন উপজেলার কিছু এলাকায় আগাম ঈদুল আজহা

বগুড়ার গাবতলী, সোনাতলা ও ধুনট উপজেলার কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। জেলার গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টি হওয়ায় নামাজ নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয় এবং মসজিদের ভেতরেই নামাজ সম্পন্ন করা হয়। তবু মুসল্লিদের মধ্যে উৎসাহের কমতি ছিল না।

মিঠামইনে বল্লমে আঘাত করে বড় ভাইকে নদীতে ফেলে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের মিঠামইনে দুই ছোট ভাইকে বাঁধা রেখে বড় ভাইকে বল্লমে আঘাত করে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মুশুরিয়া এলাকার ঘোড়াউত্রা নদীতে এই ঘটনাটি ঘটে। নিহত সাইদুর রহমান (৩০) মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের ফুল মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইদুর নিজের দুই ভাই আনিছুর রহমান ও আতাউর রহমানকে নিয়ে