
নওগাঁতে বিদ্যুতের লাইনের জন্য তালগাছের ডাল কেটে ন্যাড়া
নওগাঁর বাইপাস সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সারি সারি প্রায় ৫ শতাধিক তালগাছের ডালপালা কেটে তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহের লাইনের সুরক্ষা নিশ্চিত করার জন্য নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) কর্মীরা এ কাজ করেছেন। তবে এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছে স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা। পরিবেশকর্মীরা বলেছেন, যেখানে সরকার পরিবেশের রক্ষা ও বজ্রপাতের হাত থেকে নিরাপদ থাকার জন্য








