
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় সময় শনিবার (১৬ মে) সকালে এলাকাবাসী সামাদের বাড়িতে বিপুল পরিমাণ চাল মজুদ আছে এমন তথ্য পেয়ে সেখানে গিয়ে একটি কক্ষে সাজানো অবস্থায় বহু বস্তা চাল পান। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে সরকারি বরাদ্দের চাল সংগ্রহ করে রাখা হতো এবং








