
হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি রোধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পানিসম্পদমন্ত্রীর
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ প্রকল্পকে অত্যন্ত গুরুত্বসহকারে নেবেন দাবি করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন করে সাংবাদিকদের তিনি জানান, এই প্রকল্প সরাসরি পানি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এর নির্মাণ কার্যক্রম স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে। মন্ত্রী বলেন, অতীতে হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ








