
দীর্ঘ এক বছর পর টেকনাফ স্থলবন্দর সচল: মিয়ানমার থেকে কাঠবোঝাই ট্রলার পৌঁছেছে
দীর্ঘ এক বছরের স্থবিরতার পর টেকনাফ স্থলবন্দর আবার সচল হওয়ার শক্তিশালী ইঙ্গিত মিলেছে। শুক্রবার (১ মে) দুপুরে মিয়ানমার থেকে একটি কাঠবোঝাই ট্রলার টেকনাফ স্থলবন্দরের ঘাটে এসে পৌঁছায়, যা সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হওয়ার সম্ভাব্য সংকেত হিসেবে দেখা হচ্ছে। টেকনাফ শাখা পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন, আরাকান আর্মি নিয়ন্ত্রিত মংডু এলাকার হায়েনখালী








