
সাতক্ষীরায় ছিনতাইয়ের চেষ্টা: নারীর মুখ ও মাথা থেতলে হত্যা
সাতক্ষীরার বউবাজারের একটি পুকুরের পানির ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে বারোটার দিকে লাশটি পাওয়া যায়। নিহত বিথীকা সাধু (৫০) সাতক্ষীরা শহরের বউবাজার এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি বউবাজারে একটি মুদি দোকান চালাতেন। পরিবার ও স্থানীয়রা বলেন, বিথীকা সাধারণত রাতের দশটায় দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন। কিন্তু ওই রাত তিনি বাড়ি ফিরেননি।








