
জামালপুরে চা-দোকানির স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ শুক্রবার (২৩ এপ্রিল) চা-দোকানির স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন এবং প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন — জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকার বুলবুল আহমেদ, আবুল কালাম ও রুকু। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানিয়েছেন, ঘটনার দিন ২০২৩ সালের ১৬








