
সুনামগঞ্জে কালবৈশাখীতে বজ্রপাতে পাঁচজন নিহত
সুনামগঞ্জের চার উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঝড় শুরু হওয়ার পর বিভিন্ন সময় ও স্থানে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা এবং উপজেলা প্রশাসন জানিয়েছে। ধর্মপাশা উপজেলায় দুইজন বজ্রপাতে নিহত হয়েছেন। হবিবুর রহমান (২২) পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটির ফজলু রহমানের ছেলে; তিনি বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রহমত উল্লাহ (১৩) জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের








