
দখল ও অবহেলায় বিলীন হওয়ার পথে ফেনী—বিলোনিয়া রেলপথ
ফেনীর উত্তরাঞ্চলের জীবনযাত্রা ও ব্যবসায়িক সম্ভাবনা খুলে দেওয়ার মতো ফেনী—বিলোনিয়া রেলপথ দীর্ঘ ২৯ বছর বন্ধ থেকে এখন স্মৃতির এক খন্ডনেই পরিণত হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব, ভূমি দখল ও উদাসীনতার কারণে এ রেললাইন ধ্বংসপ্রায়; অথচ ঠিকমতো সংস্কার করে চালু করলে স্থানীয় যোগাযোগ ও বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন মাত্রা আসতে পারে। ঐতিহাসিকভাবে জানা যায়, ১৯২৭ সালের ১৭ ডিসেম্বর আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি ফেনী থেকে








