
নীলফামারীতে বাস-মিনিবাস-কোচ শ্রমিক ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু
নীলফামারী জেলায় বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রেজিস্ট্রেশন নম্বর ৩৪৪৬ নম্বর এই সংগঠনের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার (৭ এপ্রিল) জেলা শহরের কালিতলা বাস টার্মিনাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত থেকে ইউনিয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। জেলা শ্রমিক দলের সভাপতি ও সংগঠনটির সভাপতি মো. নুর








