
নওগাঁয়ে ট্রাক্টরের চাপায় শিক্ষক নিহত; এলাকায় বিক্ষোভ ও ইটভাটায় অগ্নিসংযোগ
নওগাঁর কীর্ত্তিপুরে ট্রাক্টরের চাপায় এক প্রাইভেট শিক্ষক নিহত হওয়া ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিক্ষোভ এবং ইটভাটায় অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাদিমপুর এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। নিহত শিক্ষক রিমন হোসেন (৩০) কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে এবং এক কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন। স্থানীয়রা জানান, তিনি প্রাইভেট পড়ানোর কাজে মোটরসাইকেলে করে আড়চা








