
মেঘনায় বালু উত্তোলন বন্ধ করার চেষ্টা ঠেকাতে সংঘর্ষ; গুলিতে নারী-শিশুসহ ১৫ আহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং এলাকার মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে স্থানীয়রা বাধা দিলে হামলা ও ছররা গুলির ঘটনা ঘটেছে। গত রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সংঘর্ষে নারী ও শিশু সহ অন্তত ১৫ জন আহত হন; তাদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে চরলাপাং মৌজার মেঘনা তীরে কয়েকটি ড্রেজার দিনরাত বালু উত্তোলন করে আসছিল। অভিযোগ রয়েছে








