
শামীমা পারভীন ঢাকার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার
পুলিশ সুপার (এসপি) হিসেবে ঢাকার প্রথম নারী নিযুক্তি পেলেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগের খবর দেয়া হয়েছে। চলতি সময়ে তিনি বাংলাদেশ পুলিশের এআইজি (শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি) হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করতেন। ২০০৬ সালে পুলিশ বাহিনীতে যোগদানের পর গত আঠারো বছরে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে








