
অর্থনৈতিকভাবে দুর্বলদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর কাছে ন্যায়বিচারে পৌঁছানো নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে। ন্যায়বিচার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার; সংবিধানের ২৭ নং অনুচ্ছেদ অনুযায়ী সব নাগরিক আইনের দিক থেকে সমান এবং আইনের আশ্রয় পাওয়ার অধিকার রাখে—যা জাতিসংঘের মূল ঘোষণাপত্রের নীতিরও প্রতিফলন। বর্তমান সরকার বিশ্বাস করে, কেউ অর্থের অভাবে আইনের কাছে গিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না—এটাই গণতান্ত্রিক








