
হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু করা হবে। তিনি বলেন, দেশের টিকামজুত স্থিতিশীল ও পর্যাপ্ত রয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা হামের প্রাদুর্ভাব নিয়ে জরুরি নোটিশ উত্থাপন করলে জবাবে এই তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, শিশুদের








