
জ্বালানি সংকটে সহায়তা চান বাংলাদেশ, যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছে
সরবরাহ শৃঙ্খল বিঘ্নের ফলে জ্বালানি ক্ষেত্রের সমস্যার মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বুধবার (১ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করে এ অনুরোধ জানান। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস ওই দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বিঘ্ন বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা ও পর্যাপ্ত জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি করেছে। এ








