
সরকার ১৪৩৩ বঙ্গাব্দ কৃষি ও কৃষকদের উৎসর্গ করল
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেছেন, দেশের কৃষিপ্রধান অর্থনীতির প্রতি বর্তমান সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষের প্রথম দিনে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি জানান, কৃষকদের অনন্য অবদান ও আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে এবারের বাংলা বছর ১৪৩৩ কৃষক সমাজ ও কৃষি অর্থনীতিকে উৎসর্গ করা হয়েছে। মন্ত্রী বলেন, “কৃষকদের সম্মান ও অবদানকে








