
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: মৃতদের মধ্যে যশোরের পাঁচজন
কুমিল্লার সদর দক্ষিণে রাত পৌনে ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার অরক্ষিত রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর সূত্রে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা জানান, আহত হয়েছেন আরও ১০ থেকে ১৫ জন। নিহতদের মধ্যে যশোর জেলার পাঁচজন রয়েছেন—লাইজু আক্তার (২৬), তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩), চৌগাছার








