
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের উচ্চপর্যায়ে বদলির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন; সেই অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ চূড়ান্ত করা হবে। একই সঙ্গে অন্তর্বতী সরকারের শাসনামলের অধ্যাদেশগুলোও অধিবেশনে উপস্থাপন করা








