
ঈদুল ফিতরের দিনে মা–বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে বিএনপি নেতা তারেক রহমান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। শনিবার (২১ মার্চ) তিনি মরহুম মা-বাবার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করেন। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকালে








