
বাংলাদেশ ব্যাংকে মব কাণ্ডের বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
বুধবার ঘটে যাওয়া বাংলাদেশ ব্যাংকের ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি সাংবাদিকদের বলেন, নতুন গভর্নর বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে সুস্থ সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। মব কালচার বা অমানবिक আচরণের সঙ্গে যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে,








