
সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের শরিক দলগুলোর সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৈঠকটি ত্রয়োদশ জাতীয় সংসদের আগামী অধিবেশন (বৃহস্পতিবার, ১২ মার্চ)কে সামনে রেখে আয়োজিত হয়েছে। সভায় সরকারের সংসদীয় কৌশল নির্ধারণ, অধিবেশনকালীন কর্মসূচি এবং সার্বিক প্রস্তুতি বিষয়ক ব্যাপক আলোচনা হয়েছে।








