
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোতে তরুণ প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়োজন: শিক্ষা উপদেষ্টা
আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি গুরুত্বারোপ করেছেন যে, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করতে সরাসরি সংলাপ, সংবেদনশীল প্রশাসন এবং যুবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শনিবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ








