
ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত
উড়োজাহাজ সংকট এবং বহর ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত আগামী ১ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার, ২২ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, যাত্রীদের সুবিধা বিবেচনায় ১ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের পরিবর্তে ১ মার্চ থেকে এই স্থগিতাদেশ কার্যকর করা হবে।








