
জাতিসংঘ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অভিনন্দন, পূর্ণ সমর্থনের আশ্বাস
জাতিসংঘ বাংলাদেশের জনগণকে তাদের সাম্প্রতিক নির্বাচন ও ঐতিহাসিক গণভোট সফলভাবে সম্পন্ন করার কারণে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষে মুখপাত্র স্টিফেন ডুজারিক ওই অভিনন্দন বার্তাটি এক ব্রিফিংয়ে পাঠান। সংস্থাটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্খা ও প্রয়াসের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের ভবিষ্যৎ পুনর্গঠন ও সমৃদ্ধি অর্জনে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। ডুজারিক বলেন, নির্বাচনের পরে জাতীয় ঐক্য জোরদার








