
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি ড. কামাল হোসেন
বাংলাদেশের অন্যতম প্রথিতযশা সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, প্রবীণ এই রাজনীতিবিদ ফুসফুসজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া








