
হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত পিস্তল উদ্ধার, ফয়সালের বাবা-মা গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমানকে হত্যাচেষ্টা চালানোর ঘটনায় র্যাব পিস্তলসহ মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের বাবা-মা’কে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মো. হুমায়ুন কবির ও মোসা. হাসি বেগমকে আটক করে র্যাব-১০। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। এর পাশাপাশি, র্যাব আরও জানিয়েছে,








