
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবসের পবিত্র শ্রদ্ধা ও ভাবগম্ভীর্যপূর্ণ পরিবেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর সকালে যশোরের শার্শার কাশিপুর বিওপি সংলগ্ন এলাকায় অবস্থিত এই মহান শহীদের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এটি যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আয়োজনে অনুষ্ঠিত হয়, যেখানে গার্ড অব অনার প্রদান,








