ঢাকা | রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জাতীয়

বেরোবির দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ‘একজন’ বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে একই অভিযোগে অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে এখনও কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় বিচার বৈষম্যের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন উঠেছেন শিক্ষার্থীরা। সোমবার (৪ জুলাই) রাতে শিক্ষার্থীরা ইউএনবিকে জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না

ফেনীতে বিএনপির গণঅভ্যুত্থান দিবসের র‌্যালিতে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭

ফেনীর দাগনভূঞা উপজেলা গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিজয় র‌্যালিতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্টে এ হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এ বিজয় র‌্যালির আয়োজন করে। শান্তিপূর্ণ র‌্যালিটি

জকসু নির্বাচনসহ দুই দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তির দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ দেশের অন্যতম শীর্ষ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। কিন্তু এখানে ছাত্র সংসদ না থাকা অনাকাঙ্ক্ষিত এবং ন্যায্য অধিকারের পরিপন্থী। জকসু

বাকৃবিতে শাস্তির আওতায় ১৫৪ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৫৪ জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৪ আগষ্ট) বিকালে বাকৃবির রেজিস্ট্রার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে। এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মোট তিনটি কেস স্টাডিতে এই শান্তি দেওয়া হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের কারণে নির্যাতন ও হয়রানি এবং বিগত ২৪

হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনো ভারতের ইতিবাচক সাড়া মেলেনি: তৌহিদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার জন্য ভারতের কাছে অনুরোধ করলেও এখনো কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ বিষয়ে নতুন করে বলার মতো কিছু নেই। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ। এখনও ভারতের পক্ষ থেকে কোনো

নাটোরে কোটি টাকার নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ

নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ওষধি গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ করে ধ্বংস করেছে যৌথ বাহিনী। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, সেনাবাহিনী ও ঔষধ প্রশাসন অধিপ্তরের সমন্বয়ে বিশেষ টিম সোমবার (৪ আগস্ট) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত সদর উপজেলার লক্ষিপুর ও আমিরগঞ্জ এলাকার ভেষজ পল্লীর ৩টি গোপন কারখানায় অভিযান চালায়। এ সময় ভেষজ ঔষধের আড়ালে এসব

৫ আগস্ট পত্রিকা অফিসে ছুটি থাকবে

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার দেশের সব পত্রিকা অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। তবে ওই দিন বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবে কর্তৃপক্ষ।  সোমবার (৪ আগস্ট) এক ছুটির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ছুটি ঘোষণা করা হয়েছে। 

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন ইউএনবির শফি উল্লাহ রিপন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য আহত ও সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন ইউএনবির ফেনী জেলা প্রতিনিধি মোঃ শফি উল্লাহ রিপন। রবিবার (৩ আগস্ট) বিকালে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। রবিবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী একটি মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়

প্রেমের টানে উথলীতে মালয়েশিয়ান তরুণী, ভিড় স্থানীয়দের

প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন স্মৃতিনূর আতিকা (৩০) নামের এক তরুণী। ভালোবাসার মানুষ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের মালয়েশিয়া প্রবাসী রিংকু রহমানকে (৩২) বিয়ে করে বর্তমানে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন তিনি। ভিনদেশি পুত্রবধূকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। একনজর দেখতে রবিবার (৩ আগস্ট) সকাল থেকেই ভিড় করছেন স্থানীয়রা। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার