
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ
কক্সবাজারের টেকনাফ উপকূলঘেঁষা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে পরিবেশ দূষণমুক্ত রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ সম্প্রতি দুই দিনব্যাপী ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। এই উদ্যোগের মাধ্যমে দ্বীপের অলিগলি, সৈকত ও জনসমাগমের স্থান থেকে প্রায় ১৮৫০ কেজি অপচনশীল প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এসব বর্জ্য নৌপথে করে পরে নিরাপদে টেকনাফে পরিবেশবান্ধব পদ্ধতিতে অপসারণ করা হয়। অভিযানে অংশ নেন স্থানীয় বাসিন্দা,








